BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মামলায় রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটবে আজ – শামসুজ্জামান দুদু

মামলায় রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটবে আজ – শামসুজ্জামান দুদু

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিচারের মধ্যদিয়ে যে রায় ঘোষনা হবে তা আমরা দেখতে চাই। রায়টি হত্যাকারীরা কিভাবে নেয় আর দেশের মানুষ কিভাবে নেয়। আমরা জানি দেশবাসীর ইচ্ছার প্রতিফলন আজকে ঘটবে।

সোমবার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আজকের দিনটা খুনি, গনহত্যাকারী, লুটপাটকারীর মামলার রায়ের দিন। বাংলাদেশ এতো স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি। বিচ্ছিন্ন ঘটনা যদি কোন জায়গায় ঘটে থাকে, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইল এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি কোন বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণ হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গনতন্ত্রের স্বপক্ষে, স্বাধীনতার স্বপক্ষে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এর আগে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো