BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ক্রেমলিন : পুতিন

মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ক্রেমলিন : পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত অবসান চায় রাশিয়া। এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ক্রেমলিন প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়।

রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের সাথে নিয়মিত আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলার কথা রয়েছে পুতিনের।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরান সংঘাত নিরসনে অবদান রাখতে রাশিয়া সচেষ্ট এবং প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক নেতাদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছেন।

পেসকভ সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট এই যোগাযোগ অব্যাহত রেখেছেন। যদি আমাদের পরিষেবার প্রয়োজন হয়, তবে আমরা অবশ্যই সামরিক পরিস্থিতিকে দ্রুততম সময়ে শান্তিপূর্ণ ধারায় ফিরিয়ে নিতে অবদান রাখতে প্রস্তুত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত ভাষণ এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ এসব কথা বলেন।

এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, রাশিয়া ন্যাটোকে একটি ‘শত্রু জোট’ হিসেবেই বিবেচনা করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী