BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন

ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন

বিটিসি রেসিপি ডেস্ক: বাঙালিদের খাবারের তালিকায় ভাজাপোড়া থাকবেই। বাঙালিরা খেতে ভালোবাসেন। বিশেষ দিনে খাওয়া-দাওয়ার কোনো বাছ-বিচার থাকে না। এছাড়া টুকটাক দাওয়াত-পিকনিক তো চলতেই থাকে।

তেল-মসলার খাবার থেকে তেলেভাজা বাদ যায় না কিছুই। তবে মন ভরে খাওয়ার পরই শুরু হয় শরীরে অস্বস্তি। এসব খাওয়ার অভ্যাসে ওবেসিটি, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরেল, উচ্চ রক্ত চাপের মতো রোগ হতে পারে।

তাহলে কি ভাজাপোড়া খাওয়া নিষেধ? মাঝে মধ্যে ভাজাপোড়া খাওয়া যেতেই পারে। আর সেজন্য মানতে হবে কিছু নিয়ম ও শর্ত।

১. বেশি ভাজাপোড়া খাওয়ার পর অস্বস্তি হতে পারে, এজন্য ৩০- ৪০ মিনিট পর হালকা গরম পানি খেয়ে নিন।

২. ভাজাপোড়া খাওয়ার পর শরীর চাঙা করতে এক কাপ গ্রিন টি খেয়ে নিতে পারেন। এতে থাকা ফ্ল্যাভোনেড হজমে সাহায্য করে। শরীর চাঙা রাখতে ।

৩. ভাজাপোড়া খাওয়ার পর একদম ঘুমাতে যাবেন না; এতে অস্বস্তি বাড়ে। হজমেও সমস্যা শুরু হয়।

৪. যেকোনো ভারী খাবার খাওয়ার পর প্রোবায়োটিক খাবার খান, সবচেয়ে ভালো উপকার হয় টক দই খেলে।

৫. ভাজাপোড়া খাওয়ার সঙ্গে আইসক্রিম বা ঠাণ্ডা পানীয় খাবেন না। এই সব খাবার হজম প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে অস্বস্তি আরও বাড়ে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল স্মরিকলিপি প্রদান: রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি