BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশ থেকে মেশিন এনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি করতেন যুবক

বিদেশ থেকে মেশিন এনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি করতেন যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিদেশ থেকে মেশিন এনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি করতেন এক যুবক। এই অভিযোগে ফিরোজ (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির মেশিন, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, ৮০০টি ইয়াবা বড়ি ও ২৫ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, দক্ষিণ বেতকা গ্রামে তার খালু রশীদ ঢালীর বাড়িতে অবস্থান করে ফিরোজ ইয়াবা তৈরি করতেন। উৎপাদিত মাদক পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ইয়াবা উৎপাদনের কাজে ব্যবহৃত মেশিন ও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ জব্দ করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক দশক ধরে ঢাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবারে জড়িত ছিলেন ফিরোজ। ঢাকায় একাধিক মামলার পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ বছর আগে তিনি দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখান থেকেই মাদকের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি।

স্থানীয়দের ভাষ্যমতে, ছয় থেকে সাত মাস আগে ফিরোজ হংকং সফর করেন। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এনে খালুর বাড়ির পাকা ভবনের ভেতরে উৎপাদন শুরু করেন। কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে রাসায়নিক দ্রব্য আনা হতো বলেও জানান তারা।

টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বিটিসি নিউজকে বলেন, গ্রেপ্তার ফিরোজ প্রায় পাঁচ বছর ধরে দক্ষিণ বেতকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন এবং একবার হংকং গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশ থেকে আনা মেশিন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সম্প্রতি ইয়াবা উৎপাদন করে বিক্রির চেষ্টা করছিলেন।

তিনি আরও জানান, ফিরোজের বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক