নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান শনিবার দিনগত রাতে বিজিবির শাহাপুর বিওপি কাটাখালী থানার শাহাপুর পুর্ব পাড়ায় মাদক বিরোধী অভিযান ৫শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এছাড়াও একুইদিন রাতে রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির বিদিরপুর বিওপি গোদাগাড়ী থানার বিদিরপুর পদ্মা নদীর চরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ বোতল মদ জব্দ করেছে।
জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রকিযাধীন আছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















