BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজিবির অভিযানে চারঘাটে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ

বিজিবির অভিযানে চারঘাটে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যাক্ত অবস্থায় মালামালগুলো নজরে আসে। অভিযানে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

জব্দকৃত ফেনসিডিল এবং ইঞ্জিন চালিত নৌকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো