BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বার্সার সামনে আজ কঠিন প্রতিপক্ষ

বার্সার সামনে আজ কঠিন প্রতিপক্ষ

বিটিসি স্পোর্টস ডেস্ক: গত শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠেই নাটকীয় জয় পায় বার্সেলোনা। লা লিগার সেই ম্যাচের রেশ না কাটতেই আজ দুই দল মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

বড় মঞ্চের এই লড়াইয়ের প্রথম লেগে নামার আগে নির্ভারই থাকতে পারছে কাতালানরা। কারণ, এবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলবে তারা।

যদিও কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন, রোজি ব্লাংকোদের বিপক্ষে লড়াই সব সময়ই কঠিন।

ফ্লিক এই লড়াইয়ের আগে বলেছেন, ‘এই ম্যাচে অনেক আবেগ কাজ করবে, কারণ দুই লেগে খেলতে হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে ভালো ফল পেতে চেষ্টা করব।’ ঘরের মাঠে সর্বশেষ ২৩ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ফ্লিকের দল।

অ্যাতলেতিকো ম্যানেজার ডিয়েগো সিমিওনের বিপক্ষেও তাঁর রেকর্ড ভালো। ১০ বার সিমিওনের মুখোমুখি হয়ে ছয়বারই জিতেছেন, হেরেছেন দুইবার।

রোজি ব্লাংকোদের বিপক্ষে পরিসংখ্যান সমৃদ্ধ হলেও ফুরফুরে মেজাজে থাকার সুযোগ নেই বার্সার। কারণ, ইনজুরি সমস্যায় পরিকল্পনাতে বদল আসবে।

বিশেষ করে রাফিনিয়ার ইনজুরিতে লেফট উইংয়ে শুরুর একাদশে নামবেন মার্কাস রাশফোর্ড।

গত শনিবার রবার্ত লেভানদোস্কি-রাশফোর্ড কাতালানদের জয়ে ভূমিকা রেখেছিলেন, লামিন ইয়ামালও বড় হুমকি। তাঁদের কড়া প্রহরায় রাখবে রোজি ব্লাংকোরা, তা বলাই যায়।

পরিসংখ্যান যেমনই হোক, চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ২০১৩-১৪ মৌসুমে ২-১ এবং ২০১৫-১৬ মৌসুমে ৩-২ গোলে বার্সাকে হারিয়েছে অ্যাতলেতিকো।

তবে তাদের বড় দুশ্চিন্তা সাম্প্রতিক সময়ের ছয়টি অ্যাওয়ে ম্যাচে মাত্র একটি জয়, তিনটি হার।

শেষ আটের আরেক ম্যাচে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) নিজেদের মাঠে লড়বে লিভারপুলের বিপক্ষে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শরীয়তপুরে ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করলেন স্থানীয়রা, গুদামে ফেরত ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ