BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা জেলা শহরের খারদ্বার এলাকায় উদয়ন বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে নাগরিক প্রকল্পের আওতায় মঙ্গলবার এ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

সার্বিক সহযোগিতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্ল্যোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) আর্থিক সহায়তায় আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

এ অনুষ্ঠানে দুপুরের দিকে বাগেরহাট সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এখানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মোর্শেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার স্পেশালিষ্ট মোঃ মুজাহিদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, এনজিও ব্যাক্তিত্ব গোপী নাথ সাহা, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) সাধারণ সম্পাদক নাদিরা আকরাম প্রমুখ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাদকর্মী ইসরাত জাহান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো