বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের নিলয় বিশ্বাসের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম জুগলু। সদর উপজেলার মালোপাড়ার ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল নিলয় বিশ্বাস এর মেডিকেলে চান্স পেয়েছেন। কিন্তু অর্থাভাবে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু তার বাবার পক্ষে ভর্তির টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। নিলয় জানতে পারেন সদর সদর উপজেলার বেশরগাতি গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশন নামের এমন একটি সংগঠন আছে, যারা মেধাবীদের পাশে থাকে।
নিলয় এরপর ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম জগলু বরাবর একটি দরখাস্ত লিখে ফেলেন। রফিকুল ইসলাম সেই দরখাস্ত পেয়ে। গতকাল নিলয়কে বাসায় ডাকেন। ভর্তির ব্যবস্থা করে দেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশন নিলয়ের মতো অসংখ্য মেধাবীকে প্রতিবছর সহায়তা দিয়ে থাকে। গত বছর এক ভ্যান চালকের মেয়েকে মেডিকেলে ভর্তির ব্যবস্থা করেন এই রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম জগলু বলেন ডাক্তার হয়ে সাধারণ মানুষের সহযোগিতা করতে পারবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #














