BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বলপ্রয়োগ করে হরমুজ চালু করা বাস্তবসম্মত নয় : ম্যাক্রোঁ

বলপ্রয়োগ করে হরমুজ চালু করা বাস্তবসম্মত নয় : ম্যাক্রোঁ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, বলপ্রয়োগ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, ট্রাম্প প্রতিদিন তার অবস্থান নিয়ে সন্দেহ তৈরি করে ন্যাটো জোটকে দুর্বল করে দিচ্ছেন।

গতকাল বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রকে জোট থেকে বের করে নেওয়ার হুমকি দেন।

হরমুজ প্রণালী জোর করে নিরাপদ করার তার দাবিতে সাড়া না দেওয়ায় তিনি বিশেষভাবে ন্যাটো জোটের সমালোচনা করেন, যা ইউরোপীয় নেতাদের বিরক্তির কারণ হয়েছে।

ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলা ন্যাটোর মূল ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করে।

দক্ষিণ কোরিয়ার সিউল সফরে তিনি বলেন, ‘এ ধরনের জোটের ভিত্তি হলো পারস্পরিক আস্থা। প্রতিদিন যদি সেই অঙ্গীকার নিয়ে সন্দেহ তৈরি করা হয়, তাহলে জোটের মূল শক্তিই ক্ষয়ে যায়।’

হরমুজ প্রণালী নিয়ে তিনি বলেন, বলপ্রয়োগ করে এটি চালু করতে গেলে নৌবাহিনী ইরানের হামলার ঝুঁকিতে পড়বে।

তাই যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে সমন্বয় করেই প্রণালীটি নিরাপদ করা সম্ভব। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী