BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণহীন ইউভেন্তুস এবার হেরেই গেল

বর্ণহীন ইউভেন্তুস এবার হেরেই গেল

বিটিসি স্পোর্টস ডেস্ক: মৌসুমে দারুণ শুরুর পর পুরোপুরি যেন পথ হারিয়ে ফেলেছে ইউভেন্তুস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে ড্রয়ের পর, এবার আরও তেতো স্বাদ পেয়েছে দলটি। ঘরোয়া লিগে তাদেরকে হারিয়ে দিয়েছে কোমো।

সেরি আয় রোববার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে ইউভেন্তুস। দুই অর্ধে গোল দুটি হজম করেছে তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে মার্ক-অলিভারের কাছ থেকে ভলিতে এগিয়ে যায় কোমো। পরে ৭৯তম মিনিটে নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে অনেকটা এগিয়ে, ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাঁকানো শটে ব্যবধান বাড়ান নিকো পাস।

চলতি সেরি আয় কোমোর সাত ম্যাচে করা ৯ গোলের আটটিতেই জড়িয়ে পাসের নাম। আসরে যৌথভাবে সর্বোচ্চ চারটি গোল ও সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট করেছেন ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে কোমো। সমান পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে ইউভেন্তুস।

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নেমে আসরের প্রথম তিন রাউন্ডেই জয় পায় ইউভেন্তুস। এরপরই, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে তাদের পথ হারানোর শুরু।

গত সেপ্টেম্বরে ইউরোপ সেরার মঞ্চে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে তারা। পরে ঘরোয়া লিগে ফিরে হেল্লাস ভেরোনা ও আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র করে তুরিনের ক্লাবটি। সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে ভিয়ারিয়ালের মাঠে ২-২ ড্র করে তারা। এরপর আবার সেরি আয় ফিরে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতালিয়ান শীর্ষ লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।

এবারের পরাজয়ে আরও বেশি ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে পড়ল ইউভেন্তুস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক