BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সান্টুর পক্ষে ভোট প্রার্থনা করছেন সৎসঙ্গ ফাউন্ডেশন

বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সান্টুর পক্ষে ভোট প্রার্থনা করছেন সৎসঙ্গ ফাউন্ডেশন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেছেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকারের নেতৃত্বে উজিরপুর উপজেলার নাথারকান্দি এলাকার বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। লিফলেট বিতরণ শেষে নাথারকান্দি কালী মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিধান হালদার–এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, রনজিত হালদার, কিরণী রায়, শাহিন তালুকদার, কেশব হালদার, ডা. লীলা দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের যান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তারা সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ নিজ ধর্মীয় ও সামাজিক অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।

লিফলেট বিতরণকালে সাধারণ ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও মাদকমুক্ত রাষ্ট্র।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো