BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থীর শেষ উঠান বৈঠকে জনতার ঢল, সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনপিপি

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থীর শেষ উঠান বৈঠকে জনতার ঢল, সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনপিপি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল- ২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টুর শেষ উঠান বৈঠকে জনতার ঢল নামে।

৯ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে উঠান বৈঠকে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন।

বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান সহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল ওয়াড, ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি, সম্পাদকসহ লক্ষাধীক নেতাকর্মী।

এদিকে এনপিপির মনোনীত আম মার্কার প্রার্থী সাহেব আলী রনি বিএনপির প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ সান্টুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।

প্রধান অতিথির বক্তৃতায় প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ সান্টু বলেন ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারলে আমি জনগনের সেবক হবো।সন্ত্রাস দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো