BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে তারেক রহমানের সমাবেশস্থলে সকাল থেকেই জনতার ভিড়

বরিশালে তারেক রহমানের সমাবেশস্থলে সকাল থেকেই জনতার ভিড়

বরিশাল ব্যুরো: ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বুধবার দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

এতে অংশ নিতে বরিশাল বিভাগের ছয় জেলার ২১ আসনের প্রার্থী এবং তাদের সমর্থকরা দলে দলে জড়ো হয়েছেন।

রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা আসতে শুরু করেন বেলস পার্ক মাঠে। সকাল ১০টার মধ্যে মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠের আশপাশের এলাকা ও সড়কেও তারেক রহমানকে দেখার জন্য জনতার ভিড়।

এর আগে ২০১৫ সালে প্রতিনিধি সম্মেলনে বরিশাল স্টেডিয়ামে এসেছিলেন তারেক রহমান।

আজকের নির্বাচনি সমাবেশ থেকে বিএনপির চেয়ারম্যান ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন ভোটারদের সঙ্গে।

এতে সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো