BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ 

বকশীগঞ্জে বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে মাঠে নামেন দলীয় নেতা কর্মীরা।

পৌর শহরের ব্যবসায়ী, সাধারণ ভোটারদের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণকালে পৌর বিএনপির সহসভাপতি বেলাল হোসেন, সহসভাপতি হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, সাবেক পৌর কাউন্সিলর রহিমা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বিথি সহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে পৌর শহরে আগাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের পক্ষে মিছিল করে পৌর বিএনপির নেতা কর্মীরা।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো