BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালন

বকশীগঞ্জে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ২০২৪ সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১০ দিনের কর্মবিরতি শুরু করেন।

প্রথম দিনের কর্মবিরতিতে এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, আশরাফ আলী, পরিবার কল্যাণ পরিদর্শিকা পলি আক্তার।

কর্মবিরতির কারণে উপজেলার জন্ম নিরোধক সেবা কার্যক্রম বন্ধ, শতভাগ দম্পতি জন্ম নিয়ন্ত্রণ ও বাড়ি বাড়ি গিয়ে সেবা কার্যক্রম বন্ধ রাখা, কিশোর-কৈশোর সেবা কার্যক্রম বন্ধ রাখায় ভোগান্তির সৃষ্টি হয়।

কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শকা, পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো