BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রিজে রেখেও নষ্ট হচ্ছে মিষ্টি? জেনে দিন ভালো রাখার বিটিসি টিপস

ফ্রিজে রেখেও নষ্ট হচ্ছে মিষ্টি? জেনে দিন ভালো রাখার বিটিসি টিপস

বিটিসি জীবন যাপন ডেস্ক: মিষ্টি যেমন একটি বা দুইটি কেনা যায় না তেমনি ঘরে আনার পর বাইরেও বেশিদিন রাখা নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই ফ্রিজ-ই একমাত্র ভরসা।

তবে ফ্রিজে রাখা মানেই যে মিষ্টি অনেকদিন ভালো থাকবে, তার কিন্তু মানে নেই। সঠিক নিয়ম মেনে না রাখলে ফ্রিজে থাকা মিষ্টিও নষ্ট হয়ে যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক বেশিদিন ফ্রিজে কীভাবে মিষ্টি ভালো রাখা যায়।

# ফ্রিজের যে অংশটি বেশি আর্দ্র, সেখানে মিষ্টি না রাখাই ভালো। সবচেয়ে ভালো হয় যদি কাগজের বাক্স থেকে মিষ্টিগুলো বের করে অন্য কোনো বাক্সে ভরে রাখেন। তাহলে মিষ্টির গায়ে সরাসরি ফ্রিজের বাতাস লাগতে পারবে না।

# ফ্রিজের তাপমাত্রা যদি কম হয়, তাহলে মিষ্টি না রাখাই ভালো। বেশি ঠান্ডায় মিষ্টি শক্ত হয়ে যায়। মিষ্টির স্বাদও চলে যাবে।

# দীর্ঘদিন ভালো রাখতে অনেকেই ডিপ ফ্রিজে মিষ্টি রাখেন। ভুলেও কখনো এই কাজটি করবেন না। তাহলে মিষ্টি অত্যধিক শক্ত হয়ে যাবে। এমনকি, বরফ হয়েও যেতে পারে। একবার ফ্রিজ থেকে মিষ্টি বের করার পর দ্বিতীয়বার আর না ঢোকানোই ভালো।

# ফ্রিজে মিষ্টি রাখলে খাওয়ার অন্তত ১০-১৫ মিনিট আগে বের করে রাখুন। ঠান্ডা মিষ্টি না খাওয়াই ভালো।সবচেয়ে ভালো হয় মিষ্টি সাধারণ তাপমাত্রায় আসার পর খেলে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী