BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফের মা হচ্ছেন সোনম কাপুর, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবি

ফের মা হচ্ছেন সোনম কাপুর, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবি

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। কিছুদিন ধরেই তাকে ঘিরে দ্বিতীয়বার মা হওয়ার যে গুঞ্জন চলছিল, অবশেষে নিজেই সেটি নিশ্চিত করলেন অনিলকন্যা।

২০ নভেম্বর দুপুরে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্ত ও অনুগামীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তিনি।

সোনমের এই খুশির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বামী আনন্দ আহুজাও। খুনসুটি করে স্ত্রীর ছবিতে মন্তব্য করেন, “এবার দ্বিগুণ ঝামেলা।” পরক্ষণেই ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, “তুমি একজন সুন্দরী মা।”

সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। প্রথম সন্তান জন্মের পর মাতৃত্ব উপভোগ করতে অভিনয় জগৎ থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।

সন্তান জন্মের পর বিরতির শেষে, সর্বশেষ ২০২৩ সালে সোনম কাপুরকে ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ দেখা গিয়েছিল। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর দীর্ঘ ছয় বছর পর এটিই ছিল তার কামব্যাক সিনেমা। তবে এই নতুন সুখবরের পর, আপাতত তার সকল মনোযোগ পরিবার ও মাতৃত্বের দিকেই থাকবে বলে মনে করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো