BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পুকুর পাড়ে রিটেইনিং ওয়াল চাই

পুকুর পাড়ে রিটেইনিং ওয়াল চাই

মোহাম্মদ ইমাদ উদ্দীন: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ২ নং ওয়ার্ডের মাওলানা মঞ্জিল আল্লামা মুফতি শফিউর রহমান বাড়ির পুকুর পাড় বেহাল দশা।

পুকুর পাড়ের পূর্ব, উত্তর-দক্ষিণ পার্শ্বে এবং পশ্চিমে একাংশ রিটেইনিং ওয়াল থাকলেও বাকী অংশে না থাকার কারণে পাড় ভেঙ্গে যাচ্ছে, সাথে পাড়ের সংযুক্ত চলাচলের রাস্তাও।

এরই মধ্যে ‘মাওলানা মঞ্জিল ইয়ং সোসাইটি’র উদ্যোগে পশ্চিম পার্শ্বে পুকুর পাড়টি বেশ কয়েকবার বাঁশের বেড়া আর বালির বস্তা দিয়ে সংস্কার হয়েছে।

বর্তমানে এই একাংশ পাড়টি পড়েছে চরম দুর্ভোগে। উপজেলার বিভিন্ন এলাকার প্রায়ই পুকুরের রিটেইনিং ওয়ালের কাজ করা হয়।

কোটি কোটি টাকা বরাদ্দ এলেও আল্লামা মুফতি শফিউর রহমান বাড়ির পুকুরের রিটেইনিং ওয়ালের কাজ হচ্ছে না।

প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। অতীতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও রিটেইনিং ওয়ালটি এখনো পর্যন্ত হয়নি।

সামনে ভারী বৃষ্টির ফলে পুকুর পাড়টি ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। একইসাথে পাড়ের সাথে সংযুক্ত চলাচলের রাস্তাও।

এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে আল্লামা শফিউর রহমান বাড়ির পুকুর পাড়টি ইট ও সিমেন্ট গাঁথুনি মধ্য দিয়ে রিটেইনিং ওয়ালের কাজ করার নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় জসীম উদ্দিন আহমেদ এবং পৌর প্রশাসকের প্রতি দাবী জানাচ্ছি।

সংবাদ প্রেরক মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট, চন্দনাইশ, চট্টগ্রাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ