BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
বিশেষ প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়া।

বিদেশি দূতদের মধ্যে সৌদি রাষ্ট্রদূতই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পেলেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত জাফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার সকালে সৌদি রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

পরে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন