BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে আগামীকাল থেকে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু

পঞ্চগড়ে আগামীকাল থেকে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আগামীকাল থেকে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুরু হবে।৬ মাস বয়স থেকে ৫ বছর পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।

রবিবার বিকালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জনের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে এ কর্মসূচি শুরু হবে। চলবে আগামী ১০ মে পর্যন্ত সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।৬ মাস থেকে ৫ বছরের শিশুরা হাম-রুবেলার টিকা গ্রহণ করলেও টিকার আওতায় আসবে তবে ২৮ দিনের আগে এ টিকা গ্রহণ করতে পারবেনা।

কর্মসুচী সফল করতে জেলায় ১ হাজার ১০৯ টি কেন্দ্রে টিকাদান কর্মী থাকবে ১৪৩ জন। অতিরিক্ত টিম থাকবে ২৬৪ টি এবং প্রথম সারির পরিদর্শক দায়িত্ব পালন করবেন ১৩৮ জন।কর্মসূচি সফল করতে সংবাদকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব মূল বিষয় উপস্থাপনা করেন।এ সময় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ