BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাবে লালমনিরহাটে মানববন্ধন‎

নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাবে লালমনিরহাটে মানববন্ধন‎

লালমনিরহাট প্রতিনিধি: রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যৌথ ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ এপ্রিল রংপুর প্রাইম হাসপাতালের সামনে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মাণ শ্রমিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আলমগীর ও শাহ জামাল নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। আহত আলমগীর বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার আট দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। শ্রমিক নেতাদের দাবি, অদৃশ্য শক্তির ইশারায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

‎​সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে হামলাকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় রংপুর বিভাগ জুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

‎​মানববন্ধনে বক্তব্য রাখেন, ​আবু জাফর, সহ-প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, ​আল আমিন, সদস্য সচিব, রংপুর বিভাগীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন, ​হাফিজুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,​খোকনুজ্জামান জুয়েল, কোষাধ্যক্ষ, ​মোঃ জহুরুল হক, সহ-সভাপতি, লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন।

‎​এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ