BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাতের আঙুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের জন্য ভাতা প্রদা, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করবেন।

রাসিক প্রশাসক বলেন, আমি গত ১৫ মার্চ দায়িত্ব নেয়ার পর থেকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে এবং নগরবাসীর চাহিদা পূরণে দিনরাত্রী কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় আমি রাজশাহীকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর নগরীতে পরিণত করতে চাই।

তিনি আরো বলেন, দ্রুত সময়ে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ সম্পন্ন করে আইন অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। এতে করে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

এরপর নগরীর শিশু হাসপাতাল এবং বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরে সৌন্দর্যবর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নওদাপাড়া বাজার সমিতির সভাপতি আবুুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী