BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নদীতে ভাসমান ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

নদীতে ভাসমান ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উৎসব শেষে ২টি ইঞ্জিনচালিত বোট যাত্রীসহ প্রত্যাবর্তন শুরু করে। অতঃপর সন্ধ্যা ৬ টায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে বোট ২টি নদীতে ভাসতে থাকে।

পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৪২ জন যাত্রীকে ইঞ্জিন বিকল হওয়া বোট ২টি সহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সকলেই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত যাত্রী ও বোট ২টি জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো