BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ১ কোটি ৪০ লাখ স্বেচ্ছাসেবী : ইরানি প্রেসিডেন্ট

দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ১ কোটি ৪০ লাখ স্বেচ্ছাসেবী : ইরানি প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বড় একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করতে ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছেন।

প্রেসিডেন্ট নিজেও এই তালিকায় রয়েছেন বলে দাবি করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এই তথ্য জানান।

হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই মন্তব্য করলেন তিনি।

পেজেশকিয়ান তার পোস্টে লিখেছেন, ‘১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক এই অভিযানে নিজেদের জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন।

আমিও ইরানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি ও থাকব।’

ইরানি সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যানুযায়ী, জীবন উৎসর্গ করতে ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের যে সংখ্যা আগে জানানো হয়েছিল, বর্তমান সংখ্যাটি তার দ্বিগুণ।

যুদ্ধের ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ক্ষুদে বার্তা (এসএমএস) ও সংবাদমাধ্যমের সাহায্যে স্বেচ্ছাসেবক সংগ্রহ করে আসছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী