BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ল জলাশয়ে, নিহত-১, আহত-১৫

দাউদকান্দিতে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ল জলাশয়ে, নিহত-১, আহত-১৫

কুমিল্লা ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের জলাশয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দাউদকান্দির রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে ‘বলেশ্বর পরিবহন’ নামের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ জানায়, রাত ১১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি জলাশয়ে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী প্রাণ হারান। আহত ১৫ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে দুর্ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে।

পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি জলাশয় থেকে তোলার চেষ্টা চলছে এবং উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। মহাসড়কের ওই অংশে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ বিলীন হচ্ছে লোহাগাড়ার টিলা ও পাহাড়!