BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাদেহ বলেন।

ইসরায়েলের জাফা থেকে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি এবং দেশটির অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে।

তিনি বলেন, ‘লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে দুটি বড় বাধা রয়েছে। প্রথমত, এতে লেবানন সরকারের সহযোগিতা প্রয়োজন। দ্বিতীয়ত, এটি এক বা দুই বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়।’

আবু শাদেহ আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী যে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে, সেগুলো সাময়িক হওয়ার সম্ভাবনা কম।

তার ভাষায়, ‘এটি ইঙ্গিত দেয় যে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং এই অস্থায়ী যুদ্ধবিরতির বিরুদ্ধে বিক্ষোভের হুমকিও দেওয়া হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ