BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বৃহত্তর বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের ত্রী-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন ভূঁইয়া।

৯ মে শনিবার সকালে বরিশালের কস্তুরী হোটেলে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন আবুল কালাম আজাদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন কুমার চ্যাটার্জী এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন সিনথিয়া ঘরামী।

সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া ২৩-০৩-২০২৬ হতে ০৮-০৫-২০২৬ তারিখ পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব দাখিল করেন। উপস্থিত সকল সদস্যের পর্যালোচনা ও মতামতের ভিত্তিতে উক্ত হিসাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আলোচনা সভায় কবি সাহিত্যিকদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ইমামুল হাকিম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মহাদেব বসু, অধ্যাপক টুনু কর্মকার, বরিশাল ডেপুটি রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক কামাল হোসেন, অক্সফোর্ড মিশনের প্রধান শিক্ষক সিনথিয়া ঘরামি, শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম এ জাকারিয়া মাস্টার, সাবেক কাউন্সিলর মুক্তা।

কমিটি গঠন উপলক্ষে সার্চ কমিটি গঠন করা হয়:

১। মহাদেব বসু

২। ভীষ্ম দেব বাড়ৈ

৩। রতন কুমার চ্যাটার্জী

৪। আবুল কালাম আজাদ

৫। আব্দুর রহিম

এই সার্চ কমিটির গোপন বৈঠকের মাধ্যমে প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান-কে সভাপতি, জনাব শাহিন ভূঁইয়া-কে সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমান জিল্লু-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।

এ বিষয়ে কারো কোন দ্বিমত না থাকায় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সমর্থনের মাধ্যমে উক্ত প্রস্তাব গৃহীত হয়

নবগঠিত কমিটির সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী ১৬-০৫-২০২৬ তারিখে অক্সফোর্ড মিশনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার তারিখ ও স্থান নির্ধারণ করেন।

অনুষ্ঠানের শেষ প্রান্তে সম্মেলন অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী