BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘তৈমুর’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করলো পাকিস্তান

‘তৈমুর’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করলো পাকিস্তান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা চালিয়েছে।

মঙ্গলবার দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতির শক্তিশালী প্রমাণ মিলেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

আইএসপিআর জানায়, দূরপাল্লা থেকে শত্রুর সামুদ্রিক হুমকি শনাক্ত ও ধ্বংস করার ক্ষেত্রে এই সক্ষমতা পাকিস্তান নৌবাহিনীর শক্তি আরও বাড়িয়েছে। এই সফল পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উন্নয়ন প্রথাগত যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সমন্বিত ও বহুমুখী আক্রমণ ক্ষমতাকে আরও জোরদার করবে। দেশের সামুদ্রিক স্বার্থ ও জলসীমা রক্ষায় নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

এদিকে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্সেসসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে উত্তর আরব সাগরে মহড়ার সময় ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করা হয়েছিল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন এসএসসি পরীক্ষা চলাকালে লোডশেডিং, বিপাকে শিক্ষার্থীরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩১ ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের