BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার সচিবের রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণ গুণগতমান বজায় নির্মাণ দ্রুত শেষ করার নির্দেশ

তথ্য ও সম্প্রচার সচিবের রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণ গুণগতমান বজায় নির্মাণ দ্রুত শেষ করার নির্দেশ

প্রেস বিজ্ঞপ্তি: গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি আজ (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিসের পাশে নির্মিতব্য আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন।

সচিব বলেছেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকারের বরাদ্দ অর্থ স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প শেষ করতে হবে।

এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতিধারা বাড়ানোর সাথে সাথে দ্রæত সময়ে কাজ সম্পন্ন করতে হবে। অর্থের কোনো সমস্যা নেই, অর্থ ছাড় হয়ে গেছে।

পরিদর্শনকালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ও সৈয়দ এ মু’মেনসহ রাজশাহীতে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক