BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবারের মধ্যে চুক্তি না করলে ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি।

এখনি (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

ট্রাম্পের এমন হুমকির পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার জয়শঙ্কর লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

তবে দুই নেতার আলোচনা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। জয়শঙ্করের সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করেছে ভারতে নিযুক্ত ইরান দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর জয়শঙ্কর জানান তিনি মধ্যপ্রাচের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

এসব নেতার মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি।

তবে এসব রাষ্ট্রপ্রধানের সঙ্গে জয়শংকরের কী আলাপ হয়েছে- তা নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী