টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন।
সারা বাংলাদেশেই খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। কাজেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী সে অনুযায়ী প্রদক্ষেপ নিচ্ছেন।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন খুদিরামপুর এলাকায় ধলেশরী ও লৌহজং নদীর পুন:খনন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশরী ও লৌহজং নদীর গতি ফিরে পাবে। আজকে আমরা এই নদী খনন কর্মসূচি উদ্বোধন করলাম। নদীর যে জায়গা সেই জায়গায় খনন হবে। আশাপাশে কেউ যদি তা দখল করে রাখে প্রশাসন তা দখল মুক্ত করবে। প্রশাসনকে বলা হয়েছে তারা যথাযথ ব্যবস্থা নিবে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। কাজেই বিএনপি যা বলে তাই কিন্ত করে।
টাঙ্গাইল পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধলেশরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার পুন:খননের ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















