প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ও বোয়ালিয়া থান ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আনোয়ারুজাম্মান এর শ্রদ্ধেয় মাতা জয়নব বেগমের জানাযা নামাজ আজ মঙ্গলবার বাদ যোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।
রাসিক প্রশাসক মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জয়নব বেগম সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #















