BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে হারাল স্পোর্টিং

চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে হারাল স্পোর্টিং

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিরতির পর হলো জমজমাট লড়াই। সেখানে ব্যবধান গড়ে দিলেন লুইস সুয়ারেস। কলম্বিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে পিএসজিকে হারিয়ে দিল স্পোর্তিং সিপি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে পর্তুগালের চ্যাম্পিয়নরা।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের একবার সমতায় ফিরিয়েছিলেন খাভিচা কাভারাৎস্খেলিয়া।

ম্যাচে ৭৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৮ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে লুইস এনরিকের দল। এর মধ্যে কেবল একটি জড়ায় জালে। অন্যদিকে ১০ শটের চারটি লক্ষ্যে রাখে স্পোর্তিং।

৭৪তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন সুয়ারেস। কর্নারের পর ডি-বক্স থেকে জাল খুঁজে নেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর ফরাসি চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কাভারাৎস্খেলিয়া। এই গোলেরও উৎস কর্নার।

৯০তম মিনিটে ফের স্পোর্তিংকে এগিয়ে নেন সুয়ারেস। এবার ডি-বক্স থেকে হেডে ঠিকানা খুঁজে নেন গত জুলাইয়ে দলে যোগ দেওয়া ফরোয়ার্ড।

ব্যবধান ধরে রেখে বাকি সময় কাটিয়ে দেয় স্বাগতিকরা। আসরে দ্বিতীয় হারের তেতো স্বাদ পায় পিএসজি।

সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে স্পোর্তিং। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী