BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩

চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনার সূত্রপাত।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো