BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠনের পর চার দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় গণভবন থেকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছান। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বিজ্ঞাপন

রাষ্ট্রপতি পরদিন রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করবেন এবং সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সাকিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা দেবেন।

নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর।

এই সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন