BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী

গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাত তখন ১০টা। সিরাজগঞ্জ শহরের হোসেনপুর নিজ বাসভবন থেকে বের হন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর সার্কিট হাউজে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহর থেকে প্রায় ৬০ কি.মি দূরে বাঘাবাড়ী অয়েল ডিপোতে চলে যান।

তখন রাত বাজে প্রায় ১২টা। ডিপোর গেট বন্ধ ছিল। পুলিশের ডাকে গেট খুলে দেন গেটম্যান। পরে খবর পেয়ে ডিপো ইনচার্জ আসেন। এ সময় মন্ত্রী ডিপো এলাকা ঘুরে দেখেন।

এ সময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, আমরা সবগুলো ডিপোতে তেল দিচ্ছি। ডিপো থেকে তেলও বের হয়ে যাচ্ছে। তেল বের হওয়ার পরও আমরা দেখছি হাহাকার। দেশে তেল নেই। এটা কীভাবে সুষম বণ্টন করা যায়… সেসব বিষয়ে ডিপো ইনচার্জদের সাথে আলোচনা করলাম। প্রত্যেক ইনচার্জকে নির্দেশনা দিলাম যেন প্রতিটি পাম্পে যেন ঠিকমতো তেল পৌঁছায়। আমি যেন না শুনি কোনো পাম্পে তেল যায়নি। এটি তারা কীভাবে করবে সেই নির্দেশনা দিয়েছি। আশা করছি আগামীকাল শনিবার থেকে তারা এ নির্দেশনা পালন করবে এবং প্রতিটি পাম্পে ঠিকমতো তেল যাবে।

বাঘাবাড়ী অয়েল ডিপোতে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা এবং চোরাকারবারি বন্ধসহ ও প্ল্যানিং দেওয়ার জন্যই মূলত গভীর রাতে ডিপো পরিদর্শন করেন বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের বাঘাবাড়ী ডিপো এলাকায় কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা এবং সিন্ডিকেটের সঙ্গে কেউ জড়িত থাকলে সেই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার পাম্পে তেল সরবরাহ করা হয়। ইরান যুদ্ধের পর থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছিল। এতে গড়ে প্রতিদিন প্রায় ২৫০-২৮০টি পাম্পে তেল যেত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অপরাধীর মনে ভয় আর নিরপরাধ ব্যক্তির মনে প্রশান্তি জাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক