BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে ২ ইউনিয়নের মানুষের চলাচল

কালীগঞ্জে ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে ২ ইউনিয়নের মানুষের চলাচল

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে দীর্ঘদিন ধরে ২ ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করছে। সাথে রয়েছি ৩ টি ইটভাটা। এসব ভাটার ইটের গাড়ি এই ব্রিজ দিলে চলাচল করে। রক্ষনাবেক্ষণ ও সংস্কারের অভাবে মেয়াদোত্তীর্ণ হওয়া ব্রিজ দিয়ে পারাপারে ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গেগড়া এলাকায় সতী নদীর উপর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে একটি ব্রিজ। সাথে রেলিং গুলো নড়বড়ে ও ভাঙ্গা অবসস্থায় আছে। যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মেয়াদোত্তীর্ণ এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার মানুষ। স্থানীয়রা পণ্য আনা নেওয়া ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার সময় দুশ্চিন্তা থাকে। কখন যেন ব্রিজ ভেঙ্গে পড়ে!

স্থানীয় মনিজা বেগম বিটিসি নিউজকে বলেন, আমরা দীর্ঘ ৫ বছর থেকে এই জরাজীর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছি। ব্রিজের কাজের কোন পদক্ষেপ নেই। আমাদের সন্তানরা এই ব্রিজ দিয়ে ঝুকির মধ্যে স্কুল যাচ্ছে। আমরা দুশ্চিন্তায় রয়েছি।

মোখছেদ আলী বিটিসি নিউজকে বলেন, এই ব্রিজের উপর দিয়ে আমরা চাষাবাদ করা ফসল নিয়ে যাই। কখন বা ভেঙে পরে এ নিয়ে চরম বিপাকে রয়েছি। ফসল পরিবহনের ক্ষেত্রে দূর্ভোগে পড়তে হয়। গাড়ি যেতে চায়না এই ব্রিজ দিয়ে।

ইউপি সদস্য ইমান আলী জাদু বিটিসি নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির রেলিং ভাঙা থাকায় চলাচলের দূর্ভোগ পোহাতে হচ্ছে ৩ ইউনিয়নের মানুষের। ব্রিজটি সংস্কার করলে স্কুল কলেজের শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে হবে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বিটিসি নিউজকে বলেন, উক্ত পুরাতন ব্রিজটি খুবই ঝুকিপূর্ণ। আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ সরেজমিনে পরিদর্শন করেছি। ইউনিয়ন চেয়ারম্যান আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পে ডিপিপি ভুক্ত করার জন্য নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো