BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘কারও সমর্থন ছাড়াই সরকার করবো’ : তামিলনাড়ুতে জয়ে পথে সুপারস্টার বিজয়ের দল

বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে টিভিকে, মুখ্যমন্ত্রী হতে পারেন থালাপতি বিজয়

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজনৈতিক অঙ্গনে চমক দেখাচ্ছে থালাপাতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)।

প্রাথমিক ফলাফলে ডিএমকে ও এআইএডিএমকের মতো ঐতিহ্যবাহী দলকে পেছনে ফেলে এককভাবে এগিয়ে রয়েছে দলটি।

সোমবার সকাল ৮টা থেকে তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট গণনা শুরু হয়েছে। শুরুতেই ডাকযোগে (পোস্টাল ব্যালট) দেওয়া ভোট গণনায় ভালো ফল দেখায় তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)।

দলটির নেতৃত্বে থাকা অভিনেতা-রাজনীতিবিদ বিজয় নিজের প্রথম নির্বাচনী লড়াইয়েই শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিরুচিরাপল্লি পূর্ব আসনে প্রথম দফার গণনা শেষে তিনি এগিয়ে রয়েছেন।

টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনো জোটের সমর্থন ছাড়াই সরকার গঠনে আত্মবিশ্বাসী তারা। এবারের নির্বাচনে দলটি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে একদিকে রয়েছে বিজেপি (এনডিএ জোট), অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে ও কংগ্রেস নেতৃত্বাধীন জোট।

তিরুচিরাপল্লি পূর্ব আসনে ডিএমকে প্রার্থী ইনিগো ইরুদয়ারাজ প্রাথমিক গণনায় পিছিয়ে আছেন। এদিকে বিভিন্ন আসনে টিভিকে প্রার্থীরাও এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর মধ্যে তিরুচিরাপল্লি পশ্চিমে জি রামামূর্তি, শ্রীভাইকুন্তমে সেন্টিল কুমার এন, তিরুভোত্তিয়ুরে সারাভানন জি এবং রাধাপুরামে সাথিশ ক্রিস্টোফার উল্লেখযোগ্য।

টিভিকে’র অংশগ্রহণে তামিলনাড়ুর রাজনীতিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যেখানে এতদিন ডিএমকে ও এআইএডিএমকে জোটই প্রধান শক্তি ছিল।

চেন্নাইসহ বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে গণনা চলছে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়ে সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়।

নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে ফলাফল হালনাগাদ করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী