BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার রাজনীতিতে কোয়েল, রাজ্যসভার সদস্য হিসেবে নিলেন শপথ

এবার রাজনীতিতে কোয়েল, রাজ্যসভার সদস্য হিসেবে নিলেন শপথ

বিটিসি বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অঙ্গন থেকে এবার রাজনীতিতে নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) সংসদে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কোয়েল।

এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আরো ১৯ জন সদস্যও শপথ নেন।

শপথ অনুষ্ঠানে কোয়েলের পাশে ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে কোয়েল মল্লিক নিজেকে বিতর্কের বাইরে রেখেছেন।

অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও সংযত উপস্থিতির জন্যও তিনি পরিচিত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো পাধ্যায়ের সঙ্গে তার ও তার পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের।

সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনী কাজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই সময় থেকেই কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

যদিও সরাসরি নির্বাচনী রাজনীতিতে না নামলেও রাজ্যসভার মাধ্যমে জাতীয় রাজনীতির অঙ্গনে তার প্রবেশ ঘটল।

ব্যক্তিগত জীবনে কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে।

২০২১ সালের উপনির্বাচনে তিনি মুখ্যমন্ত্রীর প্রস্তাবক ছিলেন। কোয়েল-নিসপাল দম্পতির রয়েছে দুই সন্তান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ বিলীন হচ্ছে লোহাগাড়ার টিলা ও পাহাড়!