BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি

এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি

বিটিসি বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে সম্প্রতি তাঁর বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের আগ্রহ বেড়েছে, কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি?

ভারতীয় গণমাধ্যমের একাধিক সূত্র জানাচ্ছে, আগামী অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে বিয়ের পরিকল্পনা করেছেন হুমা। ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

অভিনেত্রীর হবু স্বামী রচিত সিং পেশায় একজন অভিনয় প্রশিক্ষক।

তিনি বলিউডের একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন। আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর সিংয়ের মতো তারকারাও তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

জানা গেছে, জাঁকজমক নয়, বরং ঘরোয়া পরিবেশেই বিয়ের আয়োজন করতে চান এই জুটি। পরে বড় পরিসরে রিসেপশনের আয়োজন করা হতে পারে।

সম্ভাব্য ভেন্যু হিসেবে মুম্বাইয়ের কথাই শোনা যাচ্ছে।

এর আগে ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিংয়ে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় হুমা ও রচিতকে। এরপর সোনাক্ষী সিনহার বিয়েতেও একসঙ্গে হাজির হন তারা। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেন না হুমা। তবে গত বছর বাগদানের পর সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

সব মিলিয়ে, চলতি বছরের শেষ দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন হুমা, এমনটাই জোরালোভাবে শোনা যাচ্ছে বলিউড মহলে।

এদিকে আগামীতে যশের ‘টক্সিক’ সিনেমাতে দেখা যাবে হুমাকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী