BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলার ঘটনায় আ. লীগের ৩৬ নেতাকর্মীর নামে মামলা

পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয়ে ককটেল ও গুলিবর্ষণ ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে ফরিদপুর পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আজম জানান, ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

উল্লেখ্য, ফরিদপুর উপজেলার বিএনপির কার্যালয় লক্ষ্য করে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১২টার পর কোনো এক সময়ে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়।

ককটেলের আঘাতে অফিসের দড়জা ভেঙে গেলে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। পরে সকালে বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা উদ্ধার করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো