BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুর সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজিরপুর সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ. ফ. ম. শামসুদ্দোহা আজাদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সবুর মল্লিক, প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ অলিউল মল্লিক এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজ হাওলাদার, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা, রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, যুবদল নেতা মোহাম্মদ সাইদুর রহমান ইকবাল, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিরিন আক্তার লিপি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য বছরে অন্তত দুটি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এর ফলে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের দিকে আগ্রহী হবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে অভিভাবকদের সর্বোচ্চ নজরদারি প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বরদাস্ত করা যাবে না। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ বিলীন হচ্ছে লোহাগাড়ার টিলা ও পাহাড়!