BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় প্রতিবন্ধী আবুল হাসনাতকে দেওয়া নতুন ঘর উদ্বোধন

উজিরপুরে নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় প্রতিবন্ধী আবুল হাসনাতকে দেওয়া নতুন ঘর উদ্বোধন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলা-এর ওটরা ইউনিয়নের হতদরিদ্র প্রতিবন্ধী আবুল হাসনাতের জরাজীর্ণ বসতঘরে বসবাসের বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা-র নজরে আসে। পরবর্তীতে তিনি সরেজমিন পরিদর্শন করে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।

প্রায় তিন মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আবুল হাসনাতের বাড়ি পরিদর্শন করেন।

তার মানবেতর জীবনযাপন প্রত্যক্ষ করে উপজেলা সমাজকল্যাণ কমিটির মাধ্যমে একটি পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের সন্ধান পেলে সরেজমিন যাচাই করে তাদের মৌলিক চাহিদা পূরণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।

আবুল হাসনাত আবেগাপ্লুত কণ্ঠে জানান, অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর দ্বারে দ্বারে ঘুরেও কোনো সহযোগিতা পাননি।

সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি দ্রুত বাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে গৃহ নির্মাণের ব্যবস্থা করেন।

তিনি প্রত্যাশা করেন, দেশের প্রতিটি উপজেলায় এমন মানবিক কর্মকর্তা নিয়োগ দিক সরকার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো