BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার : আইন শৃঙ্খলা কমিটির সভায় জানান নির্বাহী কর্মকর্তা

উজিরপুরে নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার : আইন শৃঙ্খলা কমিটির সভায় জানান নির্বাহী কর্মকর্তা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উজিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় বক্তব্য রাখেন, উজিরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় আসন্ন নির্বাচন ছাড়াও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারি সেবার মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জনস্বার্থ রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো