BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

এ উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলেটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়। রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা ও অদম্য নারীদের কে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অদম্য নারী পিরোজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহীদ রুমানা মিতু, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহনান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য গোলাম মোস্তফা আকাশ, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো