BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদকে টার্গেট করে সক্রিয় জাল টাকার চক্র: কেরানীগঞ্জে ‘বড় মহাজন’ কাউসার গ্রেফতার

ঈদকে টার্গেট করে সক্রিয় জাল টাকার চক্র: কেরানীগঞ্জে ‘বড় মহাজন’ কাউসার গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সক্রিয় হয়ে উঠেছিল জাল টাকার চক্র। এমন তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ‘বড় মহাজন’খ্যাত কাউসারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কাউসার (৫০) ও মো. কামাল (৫১)।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কেরানীগঞ্জের কদমতলীতে ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি দল সোমবার রাতে কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকায় পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় কাউসার ও তার সহযোগী, বাড়ির মালিক মো. কামালকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে কাউসারের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, জলছাপযুক্ত বিশেষ কাগজ, কালি, হ্যান্ড সিলার এবং তিনটি কাঠের ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবি জানায়, ‘বড় মহাজন’খ্যাত কাউসার প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত। এর আগে তিনি ছয়বার গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। প্রতিবার জামিনে বের হয়ে তিনি পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। তবে তার আগেই তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কেরানীগঞ্জ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী