BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে খরচ হচ্ছে ৫০০ কোটি রিয়াল

ইরানে আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে খরচ হচ্ছে ৫০০ কোটি রিয়াল

বিটিসি বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: যুদ্ধ, নিষেধাজ্ঞা ও চলমান অর্থনৈতিক সংকটের প্রভাবে ইরানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে।

খাদ্য ও ওষুধের পাশাপাশি গাড়ি, ইলেকট্রনিকস এবং পেট্রোকেমিক্যাল পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

বিশেষ করে বাজারে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। যেখানে যুক্তরাষ্ট্রে এই মডেলের দাম প্রায় ১,২০০ ডলার, সেখানে ইরানের কিছু দোকানে এটি বিক্রি হচ্ছে প্রায় ৫০০ কোটি রিয়াল, অর্থাৎ প্রায় ২,৭৫০ ডলারে।

এদিকে অর্থনৈতিক অস্থিরতায় ইরানি মুদ্রা ‘রিয়াল’ রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। যেখানে ১ ডলার সমান প্রায় ১৮.৪ লাখ রিয়াল পর্যন্ত পৌঁছেছে।

দাম বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের পরিস্থিতিও খারাপ হয়েছে।

বড় কোম্পানি থেকে শুরু করে প্রযুক্তি প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানাগুলো পর্যন্ত কর্মী ছাঁটাই বা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হচ্ছে।

বিশ্লেষকদের মতে, স্থানীয় অব্যবস্থাপনা এবং ইন্টারনেট শাটডাউন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাশাপাশি রিয়ালের দরপতনও অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে স্থানীয়দের বরাতে দিয়ে বলা হয়েছে, মানুষের আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সঙ্গে দেশটির মুদ্রা রিয়ালের মানও ক্রমাগত কমে যাচ্ছে, যা সামগ্রিক অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী