BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতের পর ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, বৃহস্পতিবার মধ্য জাভার সিলাক্যাপ শহরে ভূমিধসের ফলে সিবেউনিং গ্রামের বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এর আগে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা আরও তিনটি মৃতদেহ খুঁজে পেয়েছি। আর মাত্র ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বুদি আরও বলেন, উদ্ধারকারীদের জন্য স্থানটি বেশ চ্যালেঞ্জিং। ক্ষতিগ্ররা ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা বলছে, সেপ্টেম্বরে বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং এটি এপ্রিল পর্যন্ত চলবে। এর ফলে অনেক এলাকায় বন্যা এবং চরম বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে মধ্য জাভার আরেকটি শহর পেকালোঙ্গানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছিলেন। #

 

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো