BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

ইউপি সদস্য বেলাল উদ্দিন নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ছুম্মা বেগম নামের এক নারীর মাতৃত্বকালীন ভাতার টাকা পাওয়ার কথা থাকলেও ওই ভাতার টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং একাউন্টে না গিয়ে ইউপি সদস্য বেলাল উদ্দিনের স্ত্রীর নাম্বারে যায়।

রবিবার (৩ মে) ভুক্তভোগী ছুম্মা বেগম বলেন, ‘আমার নামে কার্ড হয়েছে কিন্তু আমি টাকা পাইনি। কাগজপত্র সব আমার, শুধু মোবাইল নাম্বারটা মেম্বারের স্ত্রীর। তার কারণে আমি একটা টাকাও পাইনি। এখন টাকা চাইলেও দেয় না।

ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, ‘প্রথমে আমার নাম্বারে টাকা আসত, যখনই টাকা আসত আমি টাকা তুলে তাকে দিয়ে দিছি। কিছুদিন পর নাম্বার পরিবর্তনের আবেদন করে তার নিজের নাম্বার দেই। তারপর থেকে তার নাম্বারেই টাকা আসে

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী